রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বেগম জিয়ার সুস্থ্যতার জন্য যুবদল নেতা রুবেলের পুনরায় খাবার বিতরণ

বেগম জিয়ার সুস্থ্যতার জন্য যুবদল নেতা রুবেলের পুনরায় খাবার বিতরণ

Sharing is caring!

বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দেশব্যাপী করোনার দ্বিতীয় ধাপে সরকারী লকডাউনে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা বর্তমান জেলা যুবদল নেতা মো. অহিদুল ইসলাম রুবেল ।

এ সময় তিনি বলেন , দেশের এই ক্রান্তিলগ্নে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে বিগত দিনে করোনা যোদ্ধা যুবদলের আইকন এ্যাড. পারভেজ আকন বিপ্লবের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।

পাশাপাশি সমাজের বিত্তশালী যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে তারা যেন বিলাসিতায় গা ভাসিয়ে না দিয়ে এই সংকটকালীন সময়ে অসহায় মানুষের খোঁজ খবর রাখার চেষ্টা করেন । যার মাধ্যমে আমরা করোনা ভীতি কে জয় করতে পারবো ইনশা আল্লাহ । মাহে রামাদান কে কেন্দ্র করে নগরীর আমতলা পানির ট্যাংক সংলগ্ন এলাকায় রান্না করা খিচুড়ি ইফতার সামগ্রী হিসেবে বিতরণ করা হয় ।

বরিশাল আইন মহাবিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো. হুমায়ন কবির সুমন সহ ছাত্রদল যুবদলের কর্মীবৃন্দ মানবিক এই কার্যক্রমে অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD