সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের মধ্যে নিন্ম আয়ের মানুষগুলো দিশেহারা হয়ে উঠেছে। তারা পাচ্ছেন না কোন পর্যায়ের ত্রান সহায়তা। ঠিক তখনই বরিশালে মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো।

গত বছরেও করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। বরিশাল নগরীর চৌমাথা লেকে ২৮ এপ্রিল বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়ে সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন মহামারী করোনা সাথে লকডাউন এই দূর্দিনে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরে গর্ববোধ করছি।সকলের সম্মিলিত প্রচেস্টায় এই কার্যক্রম করা হয়েছে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস। অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।

এসময় উপস্থিত ছিল মাহমুদ করিম, ইমরান,নাজমুল,আব্দুল্লাহ আল আহাদ,মুহাইমিন শুভ,মাসুদ,মুশফিক, ফারজানা,খাদিজা,মুক্তা সহ অন্য সদস্যরা।

প্রতিটি ব্যাগে আলু,পিয়াজ,চিড়া, চিনি, ছোলা,মুড়ি, খেজুর,ট্যাং,ওরস্যালাইন ও সাবান দেয়া হয়। কর্মহীন ও অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD