সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মানবিক খাদ্য ব্যাংক চালু করেছে

বরিশালে মানবিক খাদ্য ব্যাংক চালু করেছে

Sharing is caring!

বরিশাল : হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ‘মানবিক খাদ্য ব্যাংক’ চালু করেছে বরিশালের নাগরিকদের সংগঠন ‘বরিশাল নাগরিক সংসদ’। সংগঠনের ৪র্থ কার্যকরী পরিষদের সভায় ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ অনুমোদন দেওয়া হয়।

প্রাথমিকভাবে সদস্যদের প্রদত্ত অনুদানের মাধ্যমে এই মানবিক খাদ্য ব্যাংকের তহবিল গঠন করা হয়। করোনাকালে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে “বিএনএস মানবিক খাদ্য ব্যাংক” এর অগযাত্রা শুরু করা হয়েছে।

বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশের বিশিষ্ট নাগরিক সংগঠক এবং বরিশাল নাগরিক সংসদ ‘র প্রধান উপদেষ্টা মেজর (অব.) রিয়াজ খান। এ সময় তিনি বরিশাল নাগরিক সংসদকে একটি আন্তর্জাতিক মানের মানবতাবাদী নাগরিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক এম স্বজল মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন রুমি, সমাজকল্যাণ সম্পাদক নাবির হোসেন, দপ্তর সম্পাদক শামিম হোসেন এবং সদস্য এ এফ এম মনিরুজ্জামান ।

বরিশাল নাগরিক সংসদ নেতৃবৃন্দ বলেন, করোনাকালে কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ অগযাত্রা শুরু করেছে যা ভবিষ্যতে বরিশাল নাগরিক সংসদ এর স্থায়ী কার্যালয়ে একটি মিনি সুপারশপের আদলে ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ সাজানো হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সপ্তাহে একদিন এবং মাসে চারদিন খাদ্য কার্ডের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক হতদরিদ্র পরিবার ‘বিএনএস মানবিক খাদ্য ব্যাংক’ হতে সম্পূর্ণ বিনামূল্যে বা স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় বাজার করতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD