সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে রোজা রাখছেন ৬ বছরের শিশু

বরিশালে রোজা রাখছেন ৬ বছরের শিশু

Sharing is caring!

বরিশাল: মোঃ শহিদুল ইসলাম///নাম তাওছিফ ইসলাম নাফিস। বয়স মাত্র ৬ বছর। বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আমির কুটির একটি মাদরাসায় হাফিজিয়ায় পড়াশোনা করছেন।

এবারই প্রথম রোজা রাখতে শুরু করেছে এবং রমজানের শুরু থেকেই সবকটি রোজা রেখে আসছেন এ শিশু। বৃহস্পতিবার পর্যন্ত তার রোজা হয়েছে ৯ টি। বাকি রোজাগুলোও রাখবে বলে জানিয়েছে সে।

রোজা,তারাবি এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ইতিমধ্যে নাফিস এলাকায় বিস্ময় শিশু হিসেবে পরিচিতি পেয়েছে। তার বাসা একই ওয়ার্ডের সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রাবাসের বিপরীতে কাল্টু মিয়ার বাড়ি। পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে। নাফিস জানায়, রোজা এবং তারাবি নামাজ আদায় করে তার দারুণ ভালো লাগছে। এ যাবদ সব রোজা রাখতে পেরে সে খুব খুশি। কিছুটা কষ্ট হয়েছে। ক্ষুধা লেগেছে।

তবু পবিত্র মাহে রমজান দারুণভাবে উপভোগ করছে ও। ওর কাছে সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের বিষয়।৩০ রোজার পর ঈদ শেষে আরো ৬টি রোজাও রাখবে বলে জানিয়েছে নাফিস। এবং সে বড় হয়ে মাওলানা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা কামনা করেছেন তাওছিফ ইসলাম নাফিস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD