সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে রাস্তা ও খাল দখল

উজিরপুরে রাস্তা ও খাল দখল

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বন্দরে মহামারী করোনার সুযোগ নিয়ে সরকারি সিএন্ডবি’র রাস্তা ও বিপরীতমুখী খাল দখল করে তড়িগড়ি করে একের পর এক পাকা ভবন ও ব্যবসা-প্রতিষ্ঠান নির্মান করছে প্রভাবশালীরা।

২০ এপ্রিল মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ভরশাকাঠী গ্রামের শাহিন ক্ষমতার দাপটে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বন্দরে প্রধান সড়কটি দখল করে পাকা ভবন নির্মানের কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও জয়শ্রী বন্দরে সজিব সিকদার সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মানের কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও বাবুল হাওলাদার, অদুত হাওলাদার, সপন বেপারী সিমএমবির রাস্তা দখল করে ভবন নির্মান করছে। অভিযুক্তরা জানান ইতিপূর্বে সকলে রাস্তা ও খাল দখল করে ভবন নির্মান করেছে।

তাই আমরাও পাকা ভবন নির্মান করছি। সবাই মিলে স্থাপনা সড়িয়ে নিলে আমরাও ভবন ভেঙ্গে ফেলব। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান ঘটনাস্থল ফোর্স পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান সরকারি রাস্তার জমি দখল করে কেউ পাকা ভবন নির্মান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয়রা জানান সরকারি রাস্তা কতিপয় ভূমিদস্যুরা অন্যায় ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে ভবন নির্মান করছে এবং সরকারি খাল ও সিএমবির রাস্তায় একের পর এক ভবন নির্মান করছে প্রভাবশালীরা। ভূমিদস্যুদের কবল থেকে সরকারি রাস্তা ও খাল দখল মুক্ত রাখার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD