সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরের কৃতি সন্তান ‘স্বর্নপদক’ প্রাপ্ত কবিরাজ, হোসেন মোল্লা আর নেই

উজিরপুরের কৃতি সন্তান ‘স্বর্নপদক’ প্রাপ্ত কবিরাজ, হোসেন মোল্লা আর নেই

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালসহ গোটা দক্ষিন অঞ্চলের অতি সুপরিচিত সমাজসেবক উজিরপুর উপজেলার কৃতি সন্তান, স্বর্নপদক প্রাপ্ত কবিরাজ হোসেন মোল্লা আজ ভোর ৬.৪০ মিনিটে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাইহি রাজেউন।

শিকারপুর, দোয়ারিকা, মাওয়া, আরিচা, লেবু খালী, বেকুটিয়া ফেরিঘাট সহ দেশের বিভিন্ন অঞ্চলে তার বহুল উৎপাদিত হোসেন মোল্লার দাঁতের মাজন, ব্যাথার বাম, ডায়াবেটি এর জন্য ছাল বাকল সহ প্রায় অর্ধশতাধিক ঔষধ ও পণ্য বিক্রি করা হতো।তিনি উজিরপুর বাবুগঞ্জের অনেক গরীব, অসহায়, শারীরিক বিকলাঙ্গ ব্যক্তিদের ভরনপোষণের লক্ষ্যে তাদের দ্বারা বিভিন্ন পরিবহন, ফেরিঘাট ও বাসটার্মিনাল গুলোতে প্রচারণা ও ঔষধ বিক্রি করাতেন। অনেক গরীব শ্রমিক তার নির্মিত হোসেন মোল্লা ইউনানি ও কবিরাজি কারখানায় কাজ করছেন।চিকিৎসার উন্নয়নে তিনি প্রায়ই বলতেন,”মৃত্যুর পরেও যদি মানুষের উপকার করা যায় কবর না, দিয়ে মোরে পাঠিয়ে দিও চিকিৎসা মহা বিদ্যালয়।”
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন গোটা দক্ষিণাঞ্চলের মানুষ । মহান আল্লাহ এই গরীবের বন্ধু, সমাজসেবক ও কবিরাজ হোসেন মোল্লাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD