বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস অনুষ্ঠান।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস অনুষ্ঠান।

Sharing is caring!

একটি জাতির উন্নতি নির্ভর করে দেশের নাগরিকদের ওপর। বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখিছিলেন। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেও শারীরিকভাবে সুস্থ-সবল থাকতে হবে এবং সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।আর শারীরিক সুস্থ থাকতে হলে খেলাধুলার দিকে মনোযোগী হতে হবে। খেলার দিকে যারা মনযোগী তারা কিন্তু খারাপ কাজের দিকে মনযোগী হয় না। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু মাদকের দিকে আকৃষ্ট হয় না। খেলাধুলার সাথে সাথে লেখা-পড়ার দিকে মনযোগী হলেই দেশ সোনার বাংলা হতে পারবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল ) সকাল ৮টা  নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ বিগত ১০ বছরে যে অগ্রগতি সাধন করেছে, তাতে আজ বংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নেই, দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে। বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশে আমরা পৌছাবো। মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করেছেন, আমার দৃঢ় বিশ্বাস দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা ৪১ সালের আগেই সমৃদ্ধশালী দেশে পৌছাতে পারবো।

প্রথমে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস এর বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার  উদ্বোধন করেন অতিথিরা, বরিশারের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম (বার),  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হোসেন চৌধুরী। বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস এর সহ সভাপতি ও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বসির আহমেদ, বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস এর উপ মহাসচিব ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

১ থেকে ১০ এপ্রিল বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ গেমস  এর ওয়ান ডে ৫০ ওভারের খেলা দেশের ৮ টি বিভাগের ৪ জোনে ভাগ করা হয়েছে। ১ ম সাউর্থ জোন বরিশাল খুলনা ২য় জোনে সেন্ট্রলে জোন ঢাকা  বি কে এস পি ৩য় নর্থ হোম রংপুর রাজশাহী সিলেট জোন সিলেট চট্টগ্রাম । ওপেনিং খেলায় সাউথ জোন চন্দ্র দীপ সাউদ জোন ও বরেন্দ্র সাউথ জোন এর খেলা শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD