রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন সৈয়দা রুবিনা আক্তার মীরা-এমপি

উজিরপুরে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন সৈয়দা রুবিনা আক্তার মীরা-এমপি

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন মহিলা সংরক্ষিত আসনের এমপি এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা।

২৭ মার্চ সকাল ১০টায় উপজেলা চত্বরে উন্নয়ন মেলা উপলক্ষে এমপির নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উন্নয়ন মেলার ৩২টি স্টল পরিদর্শন করেন এমপি এ্যাডঃ রুবিনা আক্তার মীরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে মহিলা সংরক্ষিত (৩২৮) আসনের সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরার হাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভেচ্ছা স্মারক তুলে দেন নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসসহ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD