বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
চরমোনাইতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবক-যুবতী

চরমোনাইতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবক-যুবতী

Sharing is caring!

বরিশাল: চরমোনাইতে ‘প্রেমিকা দেখে পালিয়ে গেলো সেনা সৈনিক প্রেমিক’ এই শিরোনামে বরিশালের একাধিক পত্রিকায় গতকাল ১৮ মার্চ প্রকাশিত হয় সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত, বরিশালের চরমোনাইতে প্রেমিকা দেখে পালিয়ে গেলো সেনা সৈনিক প্রেমিক এই’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি নিবন্ধন হয়েছে।

একটি মহল অপতৎপরতার অংশ হিসেবে সাংবাদিক ভাইদের ভুলভাল তথ্য দিয়ে হয়রানির লক্ষে মিথ্যে খবর প্রচার ও প্রকাশ করেছে। খবরে প্রকাশিত করা হয় বরিশাল সদর উপজেলার চরমোনাই এর ৭নং ওয়ার্ডের বাসিন্দা সেকান্দার খানের ছেলে এর সাথে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরহোগলা গ্রামের নাসির হাওলাদারের মেয়ে মাকছুদা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এই কথাটি সম্পন্ন মিথ্যা বানোয়াট ভাবে সাংবাদিক ভাইদের ভুলভাল তথ্য দিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। এ বিষয়ে সেকান্দার খান বলেন, এটা আমার ছেলের বিরুদ্ধে একটি কুচক্র মহলের ষড়যন্ত্র। কুচক্র মহলটি চায় আমার ছেলে যেন কোনোদিনই সরকারি চাকরি করতে না পারে। মাকছুদা আক্তার বলেন, আমার নামে যে সব পত্রিকায় লেখা হয়েছে তা কোনোটিই সত্যি নয়।

আসলে আমি ৭নং ওয়ার্ডের বাসিন্দা সেকান্দার খানের তার ছেলেকে বন্ধু হিসাবে চিনি তাই তাদের বাসায় ঘুরতে গিয়েছিলাম অন্য কিছু জন্য নয় আমার নামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুই পক্ষের মধ্যে শত্রুর সৃষ্টি করছে। সাংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে আমাকে নিয়া মিথ্যা সংবাদ প্রেরন করায় আমিও উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেকান্দার খানের ছেলে বলেন, আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাসানো হয়েছে, আমি কোনো প্রকারেই এই ঘটনা সাথে সম্পৃক্ত নই। অতীতে তার সাথে শুধু বন্ধুত্ব ছিলো এর বেশি কিছু নয়, একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে সংবাদকর্মী ভাইদের ভূল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রেরন করিয়েছে। সংবাদটি আদৌ সত্য নয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, এমন একটি মিথ্যে সংবাদ করিয়ে আমার প্রতিপক্ষরা হয়রানি করতে চাইছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD