রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কিছু শানিত ধ্বনিতে বাঙালির প্রাণে প্রবাহিত হয় স্বাধীনতার স্বপ্ন – পংকজ নাথ এমপি।

কিছু শানিত ধ্বনিতে বাঙালির প্রাণে প্রবাহিত হয় স্বাধীনতার স্বপ্ন – পংকজ নাথ এমপি।

Sharing is caring!

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, কিছু শানিত ধ্বনিতে বাঙালির প্রাণে প্রবাহিত হয় স্বাধীনতার স্বপ্ন। বঙ্গবন্ধুর স্বপ্ন রূপায়নই বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল নতুন অধ্যায়। এসময় সাংসদ পংকজ নাথ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।

আজ রবিবার রাতে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহেব হোসেন সরদার, আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সোহেল মোল্লা, সাইফুল ইসলাম বেপারি, মনির জমদ্দার, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী দাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD