রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শুরু হলো ২দিন ব্যাপি বইয়ের বিনিময়ে বই কর্মসূচি ২০২১

বরিশালে শুরু হলো ২দিন ব্যাপি বইয়ের বিনিময়ে বই কর্মসূচি ২০২১

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে প্রথমবারের মতো আয়োজন করা হলো বইয়ের বিনিময়ে বই কর্মসূচি। দুই দিনব‌্যাপী এই কর্মসূচিতে বই বিনিময় করে পড়ার সুযোগ পাবেন বইপ্রেমীরা। আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ‌্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ।

বই দিয়ে বই নেয়া কর্মসূচি- ২০২১ গ্রন্থদ্বীপ নামের একটি সংগঠন এই আয়োজন করেছে। প্রাথমিক পর্যায়ে দুই হাজার বই সংগ্রহ করা হয়েছে। এই বইগুলো থেকে পাঠক নিজের পছন্দমতো একটি বই পড়তে পারবেন তার নিজের একটি বইয়ের বিনিময়ে। গ্রন্থদ্বীপের এক জন সক্রিয় সদস্য মাহফুজ রায়হান বলেন, ‘সাধারণ মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতেই আমদের এই ব্যতিক্রমী উদ্যোগ। সংগঠনের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে আমরা দুই হাজার বই সংগ্রহ করেছি। অনেকের বাসায় অনেক বই রয়েছে, যেগুলো পড়া হয় না। এমন বইগুলো বিনিময় করে যে কেউ এখান থেকে তাদের পছন্দের বই নিতে পারবেন।’ শেখ সুমন নামের একজন সক্রিয সদস্য বলেন, ‘আমাদের সদস্যদের পাশাপাশি অনেক পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা বই দিয়ে সহযোগিতা করেছেন। আশা করছি, অনেক বইপ্রেমীর সমাগম হবে এই কর্মসূচিতে।’ বই দিয়ে বই নেয়া বই খুঁজতে পাঠকদের সমারোহ বই নি‌তে আসা নগরীর সরকারি সৈয়দ হাতেমআলী ক‌লে‌জের ২য় ব‌র্ষের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, ‘ফেসবুকে প্রচারনার মাধ্যমে গ্রন্থদ্বী‌পের এই বই‌ বি‌নিম‌য় আ‌য়োজন দে‌খে এখা‌নে এ‌সে‌ছি। আমার কা‌ছে রবীন্দ্রনাথ ঠাকু‌রের ও হুমায়ন আহ‌ম্মে‌দের কিছু উপন্যাস ছি‌লো সেগু‌লো দি‌য়ে শরৎচন্দ্র চ‌ট্টোপাধ‌্যা‌য়ের দু‌টি উপন‌্যা‌স নি‌য়ে‌ছি।’ বরিশাল সরকা‌রি জিলা বিদ‌্যাল‌য়ের ছাত্র তামিম বলেন, ‘অনেক বইয়ের সমারহ এখা‌নে। আমি এসেছিলাম উদ্যানে ঘুরতে। এখা‌নে এসে এরকম আ‌য়োজন দেখে খুবই ভা‌লো লেগেছে বিষয়টা। এরপর বাসায় গি‌য়ে আমার পুরোনো চার‌টি বই এনে সেগুলোর পরিবর্তে তিন‌টি গ‌ল্পের বই নি‌য়ে‌ছি। এরকম সুন্দর আ‌য়োজন প্রথমবার দেখলাম।’ কর্মসূচির দ্বিতীয় দিন ৬ই মার্চ শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ‌্যা সাতটা অবদি চলবে এ বই বিনিময়ের অনুষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD