বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
উজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাবের সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন

উজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাবের সৌজন্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ২১ শে ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ শহীদ মিনারে এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ (কমপ্লেক্স) এর সম্মুখে সামাজিক সংগঠন ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাবে (FBDC) এর সৌজন্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়। “রক্ত দিন জীবন বাঁচান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাষা শহীদদের স্বরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম শুরু হয় সকাল ১০ টায় শুরু করে বিরতিহীন ভাবে দুপুর ৪টা পর্যন্ত চলে।

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রিশাত খান, সহ-সভাপতি এইচ.এম. রাকিব, সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম ইমন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাসিম খান, সদস্য তানীভুর ইসলাম, রিয়াজ মোল্লা, মনিরুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, হাসানুর রহমান, মোঃ শান্ত, মোঃ মুন্না এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ। এ সময়ে প্রায় ৩ শতাধিক মানুষের সম্পূর্ন ফ্রিতে রক্তের গ্রুপ নির্নয করে ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাব (FBDC) টিম। উক্ত কার্যক্রমের সময়ে সকলকে রক্তের ব্যাপারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার উপদেশ প্রদান করা হয়। একঝাঁক তরুন ও মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাব। এটি ২৭শে মার্চ ২০২০ প্রতিষ্ঠা করা হয়। (FBDC) সম্পূর্নই অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী মূলক সংগঠন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD