রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি,চেয়ার ভাংচুর

বরিশালে বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি,চেয়ার ভাংচুর

Sharing is caring!

সর্বশেষ ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল চলছে বিএনপির সমাবেশ। সমাবেশ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য চলাকালে দলটির দুই গ্রুপের হাতাহাতি ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপই চেয়ার ভাংচুর করে ভাংমঞ্চের দিকে এগিয়ে যায়।

চেয়ার ভাংচুর ও হট্টগোলে মুহূর্তের মধ্যে সমাবেশ ঘিরে আতঙ্ক বিরাজ করে। কর্মীরা চারিদিকে ছোটাছুটি করে চেয়ার। মঞ্চ থেকে বারবার শান্ত হতে বলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ইশরাক হোসেন। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। দৌঁড়ে পালানো বিএনপি সমর্থকরা আবারও সমাবেশস্থলে আসেন। পরক্ষণেই সমাবেশ স্বাভাবিকভাবে চলতে থাকে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্ব আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।

সমাবেশের ১৮ ঘণ্টা আগে অনুমতি পেয়েছে বরিশাল বিএনপি। তবে তাদের দাবিকৃত স্থানে নয়। ঈদগাহ ময়দান বা সিটি করপোরেশেনের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু গতকাল রাতে তাদের শর্তসাপেক্ষে জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশের কথা থাকলেও সেদিন ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের মধ্যে দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের ডাকা সমাবেশ শুরু হয়েছে। তাছাড়াও খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ১৩ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD