রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে পিঠা উৎসব পালিত

বরিশালে লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে পিঠা উৎসব পালিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর আয়োজনে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব পালন করা হয়েছে।

বরিশাল নগরীর কেডিসি এলাকার রাজ্জাক স্মৃতি কলোনীতে চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সহযোগিতায় ১৪ ফেব্রুয়ারী রোববার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লাভ ফর ফ্রেন্ডস এর প্রতিষ্ঠা কালীন সদস্য শাহেদ বিল্লাহর সভাপতিত্ব করেন। এসময়ে বক্তব্য রাখেন সংগঠনের সক্রিয় সদস্য রবিউল ইসলাম,ল ,সাংবাদিক আবু রায়হান,রাজিব হোসাইন,আলামিন হোসাইন, চন্দ্রদ্বীপ এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রেশমা আক্তার সহ আরও ব্যক্তিবর্গ।

এ সময়ে সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও তাদের অনুভূতি ব্যক্ত করেন। উক্ত আয়োজনে ৫০জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বাহারী স্বাদের ৫ টি ভিন্ন ধরনের পিঠা বিতরন করা হয়।এ সময়ে সুমাইয়া, রিতু রাখি, সুমি গান গেয়ে ও নাচের মাধ্যমে বিমোহিত করে তোলেন অতিথিদের। সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, আমি অত্যন্ত খুশি এই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পিঠা উৎসবের ভালবাসা ছড়িয়ে দিতে পেরেছি এটাই আমার পরম পাওয়া। বিগত দিনেও সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে লাভ ফর ফ্রেন্ডস ছিল, এখনও তাদের পাশে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।এছাড়া এই আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD