রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে করোনার টিকা প্রদান কার্যক্রম সফল করতে প্রশিক্ষকদের প্রশিক্ষন শুরু

বরিশালে করোনার টিকা প্রদান কার্যক্রম সফল করতে প্রশিক্ষকদের প্রশিক্ষন শুরু

Sharing is caring!

বরিশালে করোনার টিকা প্রদান কার্যক্রম সফল করতে ৫৪ জন প্রশিক্ষকদের দুইদিন ব্যপি প্রশিক্ষন দেয়া হচ্ছে।

প্রথম দফায় ২৭ জন প্রশিক্ষকের প্রশিক্ষন শুরু হয়েছে আজ। সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ডস্থ জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষন কেন্দ্রের সভাকক্ষে এই কার্যক্রম শুরু হয়।

প্রথমদিন বরিশাল জেলার গে‌ৗরনদী, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা এবং জেলার ২ জনসহ মোট ২৭ জনকে দুইদিন ব্যপি এ প্রশিক্ষন দেয়া হচ্ছে।

উপজেলা পর্যায়ের ২৫ জনের মধ্যে রয়েছেন- উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এম ও এম টি এইচ এফপি এবং এমপিইপিআই।

এই দফার দুদিনব্যপি প্রশিক্ষন শেষ হলে বাকী ৫ উপজেলার ২৭ জনের প্রশিক্ষন শুরু হবে। এই প্রশিক্ষকরা উপজেলা পর্যায়ে টিকাদানের সাথে সম্পৃক্তদের প্রশিক্ষন দেবেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মাহামুদ হাসান।

উল্লেখ্য গত শুক্রবার বরিশালে প্রথম দফার করোনা টিকা পৌছেছে বরিশাল জেলায় ১৪ কার্টুনে ১ লাখ ৬৮ হাজার এবং বরিশাল বিভাগে ৩ লাখ ৪৮ হাজার ডোজ টিকা পৌছে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD