রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শিক্ষানবিস আইনজীবী রেজাউল হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে শিক্ষানবিস আইনজীবী রেজাউল হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে গোয়েন্দা পুলিশের নির্যাতনে শিক্ষানবিস আইনজীবী রেজাউল করিমের মৃত্যু হয়েছে দাবি করে অভিযুক্ত পুলিশের ফাঁসি চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত রেজাউলের স্বজন এবং এলাকাবাসীর উদ্যোগে রোববার ১৭ই জানুয়ারী সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে জেলা বাসদ এবং গনসংহতি আন্দোলনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে এবং অংশগ্রহন করেন। নিহত রেজাউলের বাবা ইউনুস মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউলের স্ত্রী মারুফা বেগম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী এবং সোঁনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক নুরুল হক সহ অন্যান্যরা। বক্তারা রেজাউল করিম হত্যায় অভিযুক্ত গোয়েন্দা পুলিশ সদস্যদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। গত ২৯ শে ডিসেম্বর রাত সাড়ে ৮টায় শিক্ষানবীস আইনজীবী রেজাউল করিমকে নগরীর সাগরদী হামিদ খান সড়ক থেকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন। ওই রাতেই মহিউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকের একটি মামলা দায়ের করেন। ৩০ ডিসেম্বর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। পহেলা জানুয়ারী রাত সাড়ে ৯টায় সে কারা হাসপাতালে অসুস্থ্য হলে তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ২ জানুয়ারী দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD