রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অগ্নিকাণ্ডে বরিশালে ৬ দোকান-বসতঘর ক্ষতিগ্রস্ত

অগ্নিকাণ্ডে বরিশালে ৬ দোকান-বসতঘর ক্ষতিগ্রস্ত

Sharing is caring!

বরিশাল নগরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের জিয়া নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আল-আমিনের ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সবগুলো কক্ষে। এতে বসতঘর এবং সেলুন, হোটেল ও টেইলার্সের দোকানের যাবতীয় মালামাল ভস্মীভূত হয়।

জানা যায়, এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সজিব জানান, আল আমিনের বাড়ির দোকানসহ ৬ ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত কীভাবে তা জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্ত চলছে। তবে এখন কিছুই বলা যাবে না।

বাড়ির মালিক আল-আমিন বলেন, ভাড়াটিয়া আবুলের ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD