রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিক পালন।

বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিক পালন।

Sharing is caring!

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত রোবাবার ১২টা ১মিনিটে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্তরে কেক কাটে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, ও বিসিসি প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন সহ বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধানিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ গঠন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব প্রমুখ। দিনের অপরদিকে ছাতদ্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় শহীদ সোহেল চত্তরের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়-মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD