রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক- পংকজ নাথ এমপি!

নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক- পংকজ নাথ এমপি!

Sharing is caring!

আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান এর মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, নৌকা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে গণতন্ত্র, আর গণতন্ত্র থাকলেই শান্তি সম্ভব। শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল।

এসময় সাংসদ পংকজ নাথ আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খানকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের আহবান জানান। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহেব হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক সাহাব আহাম্মেদ, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানের মেয়র গাজী নজমুল হোসেন লিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সুভাষ চন্দ্র সরকার, সহিদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ, যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক মিরাক দেওয়ান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব বেপারি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন রনি, সাধারণ সম্পাদক সুমন হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল গনির মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে যান এবং পরে ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারির মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান সাংসদ পংকজ নাথ। এসময় তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD