রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বিএনপি নেতাসহ নিহত ২

বরিশালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বিএনপি নেতাসহ নিহত ২

Sharing is caring!

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ (মেম্বর) দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুন হাট নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট নামক স্থানে দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহিন হোসেন (৪৫) এবং রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার পুত্র কলেজ ছাত্র রায়হান (১৭) মোটরসাইকেলে নতুন হাটের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নতুন হাট পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ইউপি সদস্য শাহিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে বুধবার সকালে আহত ইউপি সদস্য মো. শাহিন হোসেন ও কলেজছাত্র মো. রায়হান মৃত্যুবরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD