বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব‌রিশা‌লে দেড়‌কো‌টি টাকাসহ আটক ৫

ব‌রিশা‌লে দেড়‌কো‌টি টাকাসহ আটক ৫

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল বিমানবন্দর থে‌কে চীনা দুই নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (২৬ ডি‌সেম্বর) বিকেলে উক্ত পরিমাণ টাকাসহ তা‌দের আটক করা হয়।

আটকদের মধ্যে দুই চীনা নাগরিক ছাড়াও একজন দোভাষী, একজন ড্রাইভার এবং অপরজন তাদের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিট‌নের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল জানান, একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট বিকেলে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইট থেকে নেমে সিদা নামে এক চীনা নাগরিক বিমানবন্দরের বাইরে যান। কিছুক্ষণের মধ্যে তিনি দু’টি ব্যাগ নিয়ে আবার প্লেনে ওঠার জন্য ভেত‌রে প্রবেশ করেন। ব্যাগ দু’টি স্ক্যানিংয়ের সময় সেখানে ওই টাকার অস্তিত্ব পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্যাগটি খোলার পর টাকা দেখে এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। 

স্বাভাবিক নিয়‌মে প্লেনে ২ লাখ টাকার বেশি নগদ অর্থ বহন করার নিয়ম না থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়‌টি আইন-শৃঙ্খলা বাহিনী‌কে জানায়। খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে হাজির হন। এ সময় লিং লাই নামে অপর এক চীনা নাগরিক বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিলেন। টাকাগু‌লো সিদা নামে অপর চীনা নাগরিক দি‌য়ে‌ছেন ব‌লে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে জানা গে‌ছে।

প‌রে দুই চীনা নাগ‌রিকসহ ৫ জন‌কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। টাকার বৈধ প্রমাণপত্র দেখা‌তে না পার‌লে পরবর্তী‌তে আটকদের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD