রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুর উপজেলার নদীপথ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

উজিরপুর উপজেলার নদীপথ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

Sharing is caring!

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, উজিরপুর উপজেলার সাতলাতে আমাদের মন্ত্রনালয়ের ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যেটি দেখতে এসে সাতলায় নদীর তীর ও বাধে ভাঙ্গনের কথা জানতে পেরেছি।  যা দেখতে এসে সিদ্ধান্ত দিয়ে দিয়েছি।  যেখানে একাংশের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাকী কাজ ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তবে বাকী অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কিভাবে এটিকে রক্ষা করা যায়। বাধটা মেরামত করা হবে যাতে এলাকাবাসী নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। উজিরপুরের সাতলা ইউনিয়নের রাজাপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এরআগে উজিরপুর উপজেলার পোল্ডার নং-৩ এর সাতলা-বাগধা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃশাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃগোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ‍উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD