শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল এ বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বরিশাল এ বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

Sharing is caring!

মোঃজিহান ইসলাম রাজিবঃ বরিশালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম মোঃ রেজাউল গাজী। রেজাউল বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামের মোঃ রবিউল গাজীর ছেলে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রবিউল গাজীর শ্বশুর ইউনুস গাজী ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর পুরো ঘরটা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ওই ঘরেই ঘুমন্ত অবস্থায় ছিল শিশু রেজাউল। নিহত রেজাউলের নানি রহিমা বেগম জানান, রাতে খাওয়া দাওয়ার পর আমি ও আমার নাতি রেজাউল এক বিছানায় শুয়েছিলাম। রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন লাগে। এসময় আমি রেজাউলের নানা রেজাউলকে ঘুম থেকে জাগিয়ে ঘরের কিছু মালামাল বাহিরে নামানোর চেষ্টা করি। রেজাউলের নানা ঘর থেকে বাহির হলেও রেজাউল গিয়ে ঘরের চৌকির নিচে পালিয়ে থাকে রেজাউলের ঘর থাকায় আমি তার মা-বাবাকে ডাকতে যাই। ততক্ষনে ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আমরা এসে দেখি রেজাউল ও আগুনে পুড়ে মারা গেছে। রেজাউলের বাবা রবিউল গাজী জানান, আমার দুই ছেলে ও এক মেয়ে। ঘরের সাথেই নানার ঘর থাকায় দুই ছেলে নানির কাছে গিয়ে ঘুমায়। মঙ্গলবার রাতে আগুন লাগার পর ওর নানী দুই ছেলে কে বাইরে বের করে। বড় ছেলে দৌড়ে ঘরে আসলেও ছোট ছেলে পুনরায় ঘরের মধ্যে গিয়ে চৌকির নিচে পালিয়ে থাকে। এতে আগুনে পুড়ে রেজাউল মারা যায়। রবিউল জানান তার শ্বশুরের ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া ঘটনা শুনে ঘটনাস্থলে যান চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন শুরুজ তিনি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, রাতে বৈদ্যুতিক শক সার্কিট এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে রবিউলের শিশুপুত্র রেজাউল আগুনে পুড়ে মারা যায়।

একই সাথে রবিউলের শ্বশুরের ঘর এবং ঘরে থাকা সকল আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। তিনি বলেন আমি বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং রবিউলের শশুর ইউনুস গাজীকে ১০০০০টাকা প্রদান করেছে শিশুটির দাফন ও আনুষঙ্গিক কার্যাদি সম্পাদন করার জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD