শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মেহেন্দিগঞ্জ উলানিয়ায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাসীদের সংবাদ সম্মেলন।

মেহেন্দিগঞ্জ উলানিয়ায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাসীদের সংবাদ সম্মেলন।

Sharing is caring!

মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া (উত্তর ও দক্ষিণ) ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি তৃনমূলের সমর্থিত প্রার্থীরা জেলা আওয়ামীলীগের উপর অন্তোষ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ উলানিয়া (উত্তর) চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওয়াদুদ হাওলাদার এবং উলানিয়া (দক্ষিণ) চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাবিবুর রহমান লিটন। বক্তারা বলেন, তৃনমূলের মতামতকে উপেক্ষা করে জেলা কমিটি থেকে বিতর্কিতদের নাম অন্তর্ভূক্ত করে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। তৃনমূলের মতামত উপেক্ষা করে জেলা থেকে কেন্দ্রীয় কমিটির কাছে যে তালিকা পাঠানো হয়েছে সেখানে বিএনপি পরিবারের মনোনয়ন প্রত্যাশিও রয়েছেন। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির স্বাক্ষর জাল করে জেলা থেকে বিতর্কিতদের তালিকা পাঠানো হয়ে বলে তারা দাবী করেণ। তারা বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় অফিসে প্রথম অবস্থায় তৃনমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের সুপারিশকৃত তালিকা পাঠানো হয়নি। এক পর্যায়ে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াবদুল কাদের এর হস্থক্ষেপে জেলা থেকে তৃনমূলের মনোনীত প্রার্থীদের তালিকা পাঠানো হয়। পরবর্তীতে তারা উলানিয়া (উত্তর ও দক্ষিণ) ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেণ। তারা আরো জানান, তৃনমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নিবেন না। এসময় তারা আসন্ন উলানিয়া (উত্তর ও দক্ষিণ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উলানিয়া (উত্তর ও দক্ষিণ) আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD