শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
১০ বিএনপি প্রার্থীসহ ১২ জনের নির্বাচনের পথ খুললো না

১০ বিএনপি প্রার্থীসহ ১২ জনের নির্বাচনের পথ খুললো না

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপির ৮ প্রার্থী ও আওয়ামী লীগ সমর্থক (বিদ্রোহী) দু’জনের প্রার্থিতা স্থগিতই থাকলো।

ঋণ খেলাপের অভিযোগে চাঁদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এম এ হান্নানেরও প্রার্থিতা স্থগিত রয়েছে। তবে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়া সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ সরকারের প্রার্থিতা স্থগিত হয়ে গেছে।
 
হাইকোর্টে প্রার্থিতা স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে তাদের আবেদনের ওপর সোমবার ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।
 
অপরদিকে নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দপুর পৌর মেয়রের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন নির্বাচন কমিশন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত।
 
সোমবার (২৪ ডিসেম্বর) অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত এ আদেশ দেন।
 
এ আদেশের ফলে এসব প্রার্থী নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। চেয়ারম্যান ও বিএনপি প্রার্থীদের পক্ষে ছিলেন এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
 
উপজেলা চেয়ারম্যানরা হলেন, জামালপুর-৪ আসনের সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন, ঢাকা-১ আসনে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনে ধামরাই উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে চারঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ চাঁদ ও বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিলটন।
 
এছাড়া ঋণ খেলাপের অভিযোগে থাকা চাঁদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমএ হান্নান।
 
বাকি দুই উপজেলা চেয়ারম্যান হলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সমর্থিত ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। যিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। 
 
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের আওয়ামী লীগ সমর্থিত গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবলু। তিনিও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্রপ্রার্থী হন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD