শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
নিয়ন্ত্রনহীন নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল……!!

নিয়ন্ত্রনহীন নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল……!!

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে কোন ভাবেই শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্বব হচ্ছেনা। যতই দিন যাচ্ছে ততই নিয়ন্ত্রন হীন হয়ে যাচ্ছে সেখানকার বাস গুলো। অভিযোগ রয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের আওতাধীন বাস গুলোর অধিকাংশই নথুল্লাবাদ বাস টার্মিনালে পার্কিং না করে মূল সড়ক ও ফোরলেন সড়ক দখল করে রাখা হচ্ছে। সরেজমিনে গিয়েও এর সত্যতা পাওয়া গেছে। যার ফলে একদিকে যেমন ট্রাফিক আইন অমান্য হচ্ছে। অপরদিকে  সড়কের পাশেই অবস্থিত বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নির্বাচন কমিশন বরিশাল বিভাগীয় অফিস, ও বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস গুলোর সৌন্দর্য হারাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে দিনে রাতে সমানে এই বাস গুলো সড়ক দখল করে পার্কিং করা। অনেক সময় এভাবে বাস রাখায় তীব্র যানযটের সৃস্টি হয়ে থাকে। অভিযোগ রয়েছে জেলা বাস মালিক গ্রুপের বাস গুলো সড়কের মাঝে দিনে রাতে সমান ভাবে থাকা ও যত্রতত্র পার্কিং করা থাকলেও তাদের পালিত সেচ্ছাসেবক লাঠিয়ালরা বাস নিয়ন্ত্রন করতে ব্যার্থ হলেও রাস্তার পাশে যাত্রী উঠানোর সময় আলফা, মাহিন্দ্রা গুলোর উপর অত্যাচার চালানো হয়। সাধারন আলফা চালকরা জানিয়েছেন, আমরা নির্দিষ্ট কোন যায়গা থেকেই যাত্রী উঠাতে কিংবা নামাতে পারিনা। তাহলেই জেলা বাস মালিক গ্রুপের নিযুক্ত নিয়ন্ত্রন কারী নামের লাঠিয়াল বাহীনি আমাদের মত সাধারন আলফা চালকদের উপর অতকৃত হামলা চালায়। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই। এদিকে বাস গুলো যত্রতত্র অবৈধ পার্কি ও ফোর লেন দখল করে বাস রাখার বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের  যুগ্ন সাধারন সম্পদক- কিশোর কুমার দে অভিযোগ স্বিকার করে বলেন, আমাদের জায়গা স্বল্পতার কারনে আমাদের রাস্তার মাঝে পার্কিং করতে হয়। তবে ফোর লেনের রাস্তার উপর কেন বাস রাখা হয় ? জানতে চাইলে তিনি বলেন আমরা বরিশাল ডিসি ট্রাফিকের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি। এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জাকির হোসেনের ফোন ব্যাস্ত পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্বব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD