মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে ঐক্য ন্যাপের প্রতিবাদ সভা

নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে ঐক্য ন্যাপের প্রতিবাদ সভা

Sharing is caring!

নারী নির্যাতন , ধর্ষন ও আইন শৃংখলার অবনতিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সভা করে ঐক্য ন্যাপ বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দরা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ঐক্য ন্যাপের সহ সভাপতি নুরুল আমিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক , কেন্দ্রীয় কার্যকারি কমিটির সদস্য ও বিভাগীয় কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মাস্টার মোঃ নুরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন গনফোরাম বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বেদান্তী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক নারী নির্যাতন, ধর্ষনের ঘটনা ঘটেই চলছে। পত্রিকা’র পাতা খুললেই ধেখা যায় ধর্ষনের ঘটনা। আমরা দির্ঘ ৯ মাস যুদ্ধ করে পাক বাহীনির কাছ থেকে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি। আর সেই দেশে ধর্ষন , নারী নির্যাতনের কোন স্থান হতে পারেনা। আইন নয়, আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে এর সমাধান করতে হবে। এসময় তারা সামাজিক আন্দোলন ও ধর্ষকদের দৃষ্টান্ত মূলক সাস্তির দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD