সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের বাকেরগঞ্জ আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বরিশালের বাকেরগঞ্জ আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

Sharing is caring!

শনিবার সন্ধ্যায় কলসকাঠী বাজারে এ ঘটনার সময় বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতারা।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না অভিযোগ করে বলেন, কলসকাঠী বাজারে তাদের শেষ নির্বাচনী প্রচার মিছিলে হামলা চালিয়েছে বিএনপি কর্মীরা। এসময় তারা আওয়ামী লীগ অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন। হামলায় আওয়ামী লীগের তিন কর্মী আহত হয়েছেন।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন হাওলাদার অভিযোগ করেন, সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের দিয়াতলিতে একটি নির্বাচনী সভায় থাকার সময় আওয়ামী লীগ কর্মীরা কলসকাঠী বাজারে নির্বাচনী কার্যালয় ভাংচুর করছেন বলে খবর পান। খবর পেয়ে তার কর্মীরা কলসকাঠী বাজারে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে তিন জন আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশের অনুরোধে তিনি কর্মীদের নিয়ে বাজার ত্যাগ করে সভাস্থলে ফিরে আসেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আওয়ামী লীগ অফিসে যেয়ে ভাংচুরের প্রমাণ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ২০ অক্টোবর ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হওয়ার কথা। তিন মাস আগে মনু তালুকদারের মৃত্যুতে আসনটি খালি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD