রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে প্রাথমিকে পাসের হার ৯৭.৫৮% ও ইবতেদায়ীতে ৯৪.৩১%

বরিশালে প্রাথমিকে পাসের হার ৯৭.৫৮% ও ইবতেদায়ীতে ৯৪.৩১%

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৫৮ ভাগ ও ইবতেদায়ীতে পাসের হার ৯৪ দশমিক ৩১ ভাগ।  ফলে গতবছরের থেকে প্রাথমিক ও ইবতেদায়ীতে বেড়েছে পাশের হার।  পাশাপাশি বেড়েছে পাশের জিপিএ-৫ এর সংখ্যা।

উর্ত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিকে মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫শ’ ৯২ জন এবং ইবতেদায়ীতে মোট জিপিএ-৫ পেয়েছে ৪১৯ টি। 

প্রকাশিত ফলাফলের তথ্যানুায়ী, গত বছরের থেকে এ বছরে প্রাথমিকে দশমিক ৩৮ ভাগ পাসের হার এবং ইবেতদায়ীতে বেড়েছে ৪ দশমিক ৩৩ পাসের হার বেড়েছে।  অপরদিকে গত বছরের থেকে এ বছরে প্রাথমিকে ২ হাজার ২৭৩ টি জিপিএ-৫ বেড়েছে এবং ইবেতদায়ীতে ২৯৯ টি জিপিএ-৫ বেড়েছে।

মোট জিপিএ-৫ এরমধ্যে প্রাথমিকে ছেলেরা পেয়েছে ২ হাজার ৮৩ টি এবং মেয়েরো ৩ হাজার ৫৪৩ টি এবং ইবতেদায়ীতে ছেলেরা পেয়েছে ১৭৪ টি এবং মেয়েরা পেয়েছে ২৪৫ টি।

এ বছর ৪৭ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ৭৯০ জন সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহন করে।  যারমধ্যে মোট পাশ করেছে ৪৪ হাজার ৬৮০ জন এবং মোট অকৃতকার্য হয়েছে ১ হাজার ১১০ জন।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার জানিয়েছেন, গতবছরের থেকে এ বছর ফলাফল যেমনি ভালো হয়েছে, তেমনি জিপিএ-৫ ও মোট পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD