মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে মোট করোনায় আক্রান্ত ৩২৩১ জন আজ করোনা সনাক্ত ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২৬ জন।

বরিশালে মোট করোনায় আক্রান্ত ৩২৩১ জন আজ করোনা সনাক্ত ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২৬ জন।

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৩২৩১ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৬২৬ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৬৫ জন ব্যক্তি।
আজ ৪ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ৪ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, হিজলা উপজেলার ১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল সদর উপজেলাধীন চাঁদপুরা ইউনিয়নের ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত নতুন বাজার এলাকার ৬ জন, কলেজ রোড ও ঝাউতলা প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, নথুল্লাবাদ, গোরস্থান রোড, কাউনিয়া, গোরাচাঁদ দাস রোড, বিএম কলেজ রোড, চকবাজার, বগুড়া রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্সসহ মোট ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজ পর্যন্ত বরিশাল জেলায় ৯৮৩ জন নারী এবং ২২৪৮ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৭৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২৩৬৬ জন, ৫০ থেকে তার উর্ধে ৬৮৯ জন।
আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২ বছরের শিশু এবং ৬৮ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে।
বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ২৩২২, সদর উপজেলা ৪১ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৫, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-৩), উজিরপুর ১৬১ জন, বাকেরগঞ্জে ১৩০ জন, গৌরনদী ১১৮ জন, বাবুগঞ্জ ১১৩ জন, আগৈলঝাড়া ৯৩, বানারীপাড়া ৭৬ জন, মুলাদী ৭৬ জন, হিজলা ৫১ জন, মেহেন্দীগঞ্জ ৫০ জনসহ মোট ৩২৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি এ জেলায় ৬৫ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৩০ জন, বরিশাল সদর উপজেলার ২ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৫ জন, বানারীপাড়া উপজেলায় ৩ জন, উজিরপুর উপজেলায় ৫ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৫ জন, হিজলা উপজেলায় ১ জন।
আজ স্বাস্থ্য বিভাগের ১ জনসহ মোট ৪১১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ৫ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৫ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD