সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৭২৩ জন আজ করোনা সনাক্ত ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৭৫ জন।

বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৭২৩ জন আজ করোনা সনাক্ত ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৭৫ জন।

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২৭২৩ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৮৭৫ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৪৭ জন ব্যক্তি। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মেহেন্দীগঞ্জ উপজেলার ৩ জন স্বাস্থ্যকর্মীসহ ৪ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সদর রোড, বাংলাবাজার, পলিটেকনিক রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, হসপিটাল রোড, কাউনিয়া, আলেকান্দা, জজ কোর্ট, নাজির মহল্লা, ব্যাপ্টিস্ট মিশন রোড, কালুশাহ রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, জেলা পুলিশে কর্মরত ১ জন ও পরিবারের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩ জন নার্সসহ ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৭৯৬ জন নারী এবং ১৯২৭ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৩৯ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২০৩৯ জন, ৫০ থেকে তার উর্ধে ৫৪৯ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৬ বছরের শিশু এবং ৮২ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১৯৪৭, সদর উপজেলা ৩৯ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৪, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-২), উজিরপুর ১৪৫ জন, বাকেরগঞ্জে ১১৫ জন, বাবুগঞ্জ ১০১ জন, গৌরনদী ৮৫ জন, আগৈলঝাড়া ৬৯, মুলাদী ৬৬ জন, বানারীপাড়া ৬২ জন, হিজলা ৪৭ জন, মেহেন্দীগঞ্জ ৪৭ জনসহ মোট ২৭২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অদ্যাবধি এ জেলায় ৪৭ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ৩ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ৩ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, রুপাতলী হাউজিং এস্টেট এলাকার ১ জন, নতুন বাজার এলাকার ১ জন, মুসলিম গোরস্থান রোড এলাকায় ১ জন, ২৩ নম্বর ওয়ার্ড সাগরদী এলাকায় ১ জন, কাউনিয়া এলাকার ১ জন, অপদা কলোনির বাসিন্দা ১ জন, সদর উপজেলার ১ জন, পুলিশ লাইন ১ জন, শায়েস্তাবাদ ইউনিয়নের ১ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৪ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ৪ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ১ জন। আজ স্বাস্থ্য বিভাগের ৭ জনসহ মোট ৩৪১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ৩ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১২ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD