সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
রহমতপুরে শাহিন রানার ত্রাস…..!!

রহমতপুরে শাহিন রানার ত্রাস…..!!

Sharing is caring!

বরিশাল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের (ক্ষুদ্রকাঠি গ্রাম দোয়ারিকা ফেরিঘাট) ১নং ওয়ার্ডের আলতাফ হাওলাদারের ছেলে কথিত আওয়ামীলীগ নেতা পরিচয় দানকারী চাদাঁবাজ শাহিন রানা ওরফে চাদাঁবাজ রানার যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী। দিন যতই যাচ্ছে রানা’র অত্যাচারে ওই এলাকার মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এলাকায় কেউ কোন কোন স্থাপনা থেকে শুরু করে কোন ব্যাবসা প্রতিষ্ঠান উঠালেই বালু ব্যাবসায়ী রানা’কে মোটা অংকের টাকা দিতে হয়। আর তাতে যদি কেউ অস্বিকার করে তাহলেই তার উপর চলে হামলা। স্থানীয়দের অভিযোগ সূত্রে আরো জানাযায়, শাহিন রানা তার চাদাঁবাজীর সহজ পদ্বতি হিসেবে রহমতপুর ইউনিয়নের একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করেছেন। তার এই বাহিনীর দায়িত্বে রয়েছেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদশার ছেলে সম্রাট, সাবেক এক চেয়ারম্যানের গান ম্যান শহিদ ও একই এলাকার বাপ্পি সহ আরো ১০/১২জন। এদিকে এয়ারপোর্ট থানা সূত্রে জানাযায়, গত ২০১৫ সালে মাস্টার ব্রিকস ইট ভাটার মালিকের ছেলে ও ম্যানেজার কে কুপিয়ে ৪লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ১নং আসামী এই শাহিন রানা। এখানেই শেষ নয় সাম্প্রতিক কালে রহমতপুর ইউনিয়নের সেলিম হাওলাদারের ছেলে ও মানিককাঠি বাজার কমিটির সাধারন সম্পাদক- সালাউদ্দিন হোসেন সাদ্দামের কাছে ৬০হাজার টাকা চাদাঁ দাবী করেন চাদাঁবাজ শাহিন রানা। ভুক্তভুগি সালাউদ্দিন হোসেন জানান, বেশ কয়েক মাস যাবৎ রানা আমার কাছে চাদাঁ চেয়ে আসছে। চাদাঁ দিতে অস্বিকার করায় আমাকে ব্যাবসা করতে দিবেনা বলে হুমকিও দেন। সর্বশেষ গত ৬ আগস্ট মানিককাঠি বাজারে বসে চাদাঁবাজ শাহিন রানার নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী সম্রাট, শহিদ ও বাপ্পি সহ আরো ১০/১৫জন মিলে দেশিয় অস্র ও লঠি সোটা দিয়ে আমার উপর হামলা চালায়। যার ফলে আমি গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় আমাকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী সালাউদ্দিন হোসেন সাদ্দাম। বিষয়টি নিয়ে শাহিন রানার বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে (০১৭১১-……….১৩৬) একাদিকবার চেস্টা করা হলেও তা সংযোগ পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD