সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৬৯৩ জন আজ করোনা সনাক্ত ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৬৪ জন।

বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৬৯৩ জন আজ করোনা সনাক্ত ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৬৪ জন।

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২৬৯৩ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৮৬৪ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৪৭ জন ব্যক্তি।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ৮ জন, বানারীপাড়া উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সদর উপজেলা পরিষদ কোয়ার্টার এলাকার ৩ জন, বৈদ্যপাড়া, সিএন্ডবি পুল, আমতলার মোড় প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, মিরা বাড়ির পুল, ব্রাউন কম্পাউন্ড, মুকুন্দ পট্টি, হসপিটাল রোড, কালীবাড়ি রোড, অক্সফোর্ড মিশন, পুলিশ লাইন, কালিশ চন্দ্র রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, জেলা পুলিশের ১ জন সদস্য, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট, সদর জেনারেল হাসপাতালের ২ জন নার্সসহ মোট ৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

আজ পর্যন্ত বরিশাল জেলায় ৭৮৭ জন নারী এবং ১৯০৬ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৩৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২০১৭ জন, ৫০ থেকে তার উর্ধে ৫৪৩ জন।

আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৩ বছরের শিশু এবং ৭৮ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১৯২৯, সদর উপজেলা ৩৯ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৪, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-২), উজিরপুর ১৪৪ জন, বাকেরগঞ্জে ১১৩ জন, বাবুগঞ্জ ১০১ জন, গৌরনদী ৮৩ জন, আগৈলঝাড়া ৬৬, মুলাদী ৬৬ জন, বানারীপাড়া ৬২ জন, হিজলা ৪৭ জন, মেহেন্দীগঞ্জ ৪৩ জনসহ মোট ২৬৯৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

অদ্যাবধি এ জেলায় ৪৭ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ৩ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ৩ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, রুপাতলী হাউজিং এস্টেট এলাকার ১ জন, নতুন বাজার এলাকার ১ জন, মুসলিম গোরস্থান রোড এলাকায় ১ জন, ২৩ নম্বর ওয়ার্ড সাগরদী এলাকায় ১ জন, কাউনিয়া এলাকার ১ জন, অপদা কলোনির বাসিন্দা ১ জন, সদর উপজেলার ১ জন, পুলিশ লাইন ১ জন, শায়েস্তাবাদ ইউনিয়নের ১ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৪ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ৪ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ১ জন।

আজ স্বাস্থ্য বিভাগের ৫ জনসহ মোট ৩৪০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ৩ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১২ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD