সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রূপালী ব্যাংকের আর্থিক সহায়তা

বরিশালে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রূপালী ব্যাংকের আর্থিক সহায়তা

Sharing is caring!

বরিশালে সংবাদপত্র বিক্রয়কর্মীদের আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা। করোনাকালে অসহায় বরিশালের ১শ সংবাদপত্র বিক্রয়কর্মীকে আর্থিক সহযোগিতা দিয়েছে তারা। প্রত্যেক কর্মীকে ৫শ টাকা হিসেবে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর রূপালী ব্যাংক জোনাল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

রূপালী ব্যাংক লিমিটেড-এর মহাব্যবস্থাপক ও বরিশাল বিভাগের প্রধান উজ্জল কুমার দে বলেন, করোনার কারণে কর্মহীন মানুষের সঙ্গে সংবাদপত্র বিক্রয়কর্মীরাও অসহায় হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে বরিশালে রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সামান্য সহেেযাগিতা করার জন্য অর্থ সংগ্রহ করে। কর্মকর্তা-কর্মচারীরা সাধ্য অনুযায়ী ৫০ হাজার টাকার একটি অনুদান সংগ্রহ করে। সেই অর্থ সংবাদপত্র বিক্রয়কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এরকম কর্মসূচি পালন করবে বলেও জানান উজ্জল কুমার দে।

এসময় বক্তব্য রাখেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক লিমিটেড-এর উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রোকোনুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক আমির হোসেন, বরিশাল সদর রোড কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ফরহাদ হোসেন খান, জোনাল অফিসের সহকারী মহাব্যাবস্থাপক জামাল উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, এসএম মাসুম, সিবিএ নেতা জাকির হোসেন, বরিশাল সদর হকার্স ইউনিয়নের সভাপতি মাজাহারুল ইসলাম বাদল, বরিশাল হকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD