সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
গচ্ছিত টাকা ফিরিয়ে দিতে বরিশালের নাজমা বেগম কে খুঁজে বেড়াচ্ছেন গোপালগঞ্জের লাইলী বেগমের পরিবার

গচ্ছিত টাকা ফিরিয়ে দিতে বরিশালের নাজমা বেগম কে খুঁজে বেড়াচ্ছেন গোপালগঞ্জের লাইলী বেগমের পরিবার

Sharing is caring!

প্রায় ত্রিশ বছর আগে ১৯৯১/৯২ সালে ঢাকার আদাবরে মোক্তার মিয়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন নাজমা বেগম।একই এলাকায় ১নং রোডে ২৯৪ আদাবরে থাকতেন প্রতিবেশী লাইলী বেগম ও স্বামী মো: নওসের আলী খান। সুসম্পর্কের কারণে নাজমা বেগমের উপার্জিত টাকা জমা রাখতো লাইলী বেগমের কাছে।

ধারণা করা হয়, নাজমা বেগমের বয়স তখন ১৯ /২০ বছর। এখন প্রায় ৫০ বছরের কাছাকাছি বয়স। কিন্তু হঠাৎ করেই লাইলী বেগম নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফিরে আসেন। আসার সময় দেখা হয়নি নাজমার সাথে।পরবর্তীতে নাজমাকে গচ্ছিত টাকা ফেরত দিতে গিয়ে ঐ ঠিকানায় আর খুঁজে পায়নি। নাজমাও বাসা পরিবর্তন করেছে।তখন থেকেই লাইলী বেগমের পরিবার খুঁজে বেড়চ্ছে নাজমা কে।স্থায়ী ঠিকানা জানা নেই। শুধু জানে নাজমার বাড়ি বরিশাল।

কিছুদিন পূর্বে লাইলী বেগম মারা গেলে সন্তান মোহাম্মদ আলী খাঁন বরিশালের বিভিন্ন স্থানে সন্ধান করছেন নাজমা বেগম কে।পুরোনো স্মৃতি হিসেবে মায়ের এলবাম থেকে নাজমার এই ছবিটি সংগ্রহ করেছে মোহাম্মদ আলী। কেউ নাজমা বেগমের সন্ধান পেলে তার সাথে ০১৭১৬৯৯০৮৬২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD