শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
স্বল্পমূল্যে আই.সি.ইউ -তে ব্যবহার উপযোগী মেডিকেল ভেন্টিলেটর মেশিন উদ্ভাবন

স্বল্পমূল্যে আই.সি.ইউ -তে ব্যবহার উপযোগী মেডিকেল ভেন্টিলেটর মেশিন উদ্ভাবন

Sharing is caring!

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে’র প্রফেসর ড. মোঃ সৈয়দ আলী মোল্লা কর্তৃক স্বল্পমূল্যে উন্নত মানের আই.সি.ইউ -তে ব্যবহার উপযোগী মেডিকেল ভেন্টিলেটর মেশিন উদ্ভাবন করা হয়েছে।

জানাগেছে, দেশে ও বিদেশে ভেন্টিলেটরের অভাব রয়েছে এবং এর জন্য করোনা আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না দেখে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সার্বিক সহযোগিতায় প্রফেসর ড. সৈয়দ আলি মোল্লা ভেন্টিলেটর তৈরির জন্য উদ্দ্যোগী হন। প্রথমে শ্বাসতন্ত্র চালাবার জন্য যে সকল লজিক প্রয়োজন তাহা বিশ্লেষণ করে প্রোগ্রাম তৈরি করেন। প্রোগ্রাম শেষ হওয়ায় যন্ত্রপাতি ক্রয় করে একটি ভেন্টিলেটর উদ্ভাবন করেন।

দীর্ঘ চেষ্টার পর যথাযথ পরীক্ষা নিরিক্ষা ও সংশোধনী শেষে ব্যবহার উপযোগী একটি মেডিকেল ভেন্টিলেটর উদ্ভাবন করেন। দেশি-বিদেশি যন্ত্রাংশ ও নিজস্ব প্রোগ্রাম দিয়ে এই যন্ত্রটি পরিচালিত হবে এবং স্বল্পমূল্যে উন্নতমানের সেবা দিতে পারবে বলে প্রফেসর ড. মোঃ সৈদয় আলী মোল্লা আশা করেন।

প্রফেসর ড. মোঃ সৈদয় আলী মোল্লা জানান, তার উদ্ভাবিত এই ভেন্টিলেটর স্বল্প মূল্যে উৎপদন করা যাবে। একটি ভেন্টিলেটর তৈরিতে সর্বোচ্চ ৬০-৭০ হাজার টাকা খরচ হতে পারে। তবে একসাথে একাধিক ভেন্টিলেটর অর্ডার করলে অর্থাৎ ১০-১৫টি সেক্ষেত্রে ৩০-৩৫ হাজার টাকায় প্রতি ভেন্টিলেটর উৎপাদন সম্ভব হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিবি) কর্তৃক এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউজিবি’র ট্রাস্টি অ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, বিওটির চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সৈয়দ আলী মোল্লা, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান খান ও শিক্ষক মন্ডলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রেও জটিল রোগে আক্রান্ত রোগীর জন্য অপরিহার্য যন্ত্রের নাম মেডিকেল ভেন্টিলেটর মেশিন। করোনা মহামারীর সময়ে পুরো বিশ্বজুড়ে ভেন্টিলেটর মেশিনের ব্যবহার ও চাহিদা বেড়ে যায়। বাংলাদেশে প্রতি সাড়ে ৩ লাখ মানুষের জন্য একটি মাত্র ভেন্টিলেটর মেশিন রয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য এবং এর আমদানী ব্যায়ও অনেক।

করোনা, নিউমোনিয়া ও অন্যান্য কারণে যখন স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয় তখন ভেন্টিলেটর এর সাহায্যে কৃত্রিম উপায়ে রোগীকে শ্বাসতন্ত্রে পরিমিত মাপে অক্সিজেন সরবরাহ করা হয় এবং শ্বাসতন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড বের করা হয়।

সারা বিশ্বে করোনা আক্রান্তে শ্বাসতন্ত্রের রোগী দ্রুত বৃদ্ধি পাওয়ায় ইতালী, ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিল সহ সকল উন্নত ও অনুন্নত দেশে ভেন্টিলেটর এর অভাব দেখা যায় ও বহু মানুষ ভেন্টিলেটর এর চিকিৎসা না পেয়ে মারা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD