শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
দুর্ঘটনায় নিহত রাজ্জাক’র পরিবারের মাঝে বেঙ্গল বিস্কুট এর পক্ষ থেকে চেক প্রদান

দুর্ঘটনায় নিহত রাজ্জাক’র পরিবারের মাঝে বেঙ্গল বিস্কুট এর পক্ষ থেকে চেক প্রদান

Sharing is caring!

বরিশাল ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত রাজ্জাক এর পরিবারের মাঝে বেঙ্গল বিস্কুট এর পক্ষ থেকে অর্থ তুলে দিলেন জেলা প্রশাসক।

আজ ২৬ জুলাই রবিবার দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে বরিশালে বেঙ্গল বিস্কুট লিমিটেড কর্মরত অবস্থায় সহকারী অপারেটর নিহত আব্দুল রাজ্জাক এর পরিবারের হাতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর পক্ষ থেকে ১ মাসের বেতনসহ নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকার অনুদানের চেক নিহতের বাবা আব্দুল জলিল এবং স্ত্রী মোছাম্মদ হাফিজা আক্তার এর হাতে হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, শিল্প নগরী কর্মকর্তা বিসিক বরিশাল মোঃ জহিরুল ইসলাম। ফ্যাক্টরি ম্যানেজার বেঙ্গল বিস্কুট লিমিটেড বরিশাল আব্দুর রহমান, সহকারী ম্যানেজার ডিস্ট্রিবিউশন বেঙ্গল বিস্কুট লিমিটেড বরিশাল মোঃ নাসির উদ্দীনসহ নিহতের পিতা, স্ত্রী শিশু পুত্র, ভাই উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই ২০২০ তারিখ কারখানায় কর্মরত অবস্থায় কনভেয়ার বেল্টে আটকে পরে মৃত্যু বরণ সহকারী অপারেটর সুগার গ্রান্ডিং আব্দুল রাজ্জাক ২৩। বেঙ্গল বিস্কুট লিমিটেড মাত্র ২৬ দিনের মাথায় সকল নিয়ম কানুন মেনে আবদুর রাজ্জাক এর পরিবারের হাতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর পক্ষ থেকে তার দেনা পাওনাসহ নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকা জেলা প্রশাসক এর মাধ্যমে তুলে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD