শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
করোনা : বরিশাল বিভাগে শনাক্ত ৪৮৯০, মৃত্যু ৯৭

করোনা : বরিশাল বিভাগে শনাক্ত ৪৮৯০, মৃত্যু ৯৭

Sharing is caring!

বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৯০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন এবং মৃত্যু হয়েছে মোট ৯৭ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেলো ২৪ ঘন্টায় বরগুনা ব্যতিত বিভাগের ৫ জেলায় ১২৮ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সর্বোশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের মোঃ মঞ্জুরুল আলম (৬২) ও বরগুনা জেলার আমতলী উপজেলার গোটাখালি এলাকার আ. মান্নান (৬৭) এর রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৯৭ জনে দাড়িয়েছে। এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২৬ হাজার ২ শত জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২১ হাজার ৭৩৬ জনকে, আর এরমধ্যে ১৮ হাজার ৫৬৫ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৪ হাজার ৪৬৪ জন রয়েছেন এবং এ পর্যন্ত ২ হাজার ৭২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ

রবাহিরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৮০ জন এবং এরইমধ্যে ১ হাজার ৩২৪ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৪৭ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ৫৫ জন করোনা পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ২ হাজার ১২৪ জন, পটুয়াখালীতে ৮৬৯, ভোলায় ৪৫৬, পিরোজপুরে ৫২৭, বরগুনায় ৫১১ ও ঝালকাঠিতে ৪০৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ২ হাজার ৫০৯ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৯৭ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৭ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১২ জন, বরগুনায় ১০, পিরোজপুরে ৮ জন ও ভোলায় ৫ জন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD