শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে-১৯৭১

বরিশালে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে-১৯৭১

Sharing is caring!

বরিশাল জেলায় ২৪ ঘন্টায় আরো ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৭১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এবং নতুন করে ৫৪ জনসহ মোট ৭৫৩ জন ব্যক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- বরিশাল সদর উপজেলার ৩ জন ও উজিরপুর উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৭ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪ জন, উজিরপুর উপজেলায় ১ জন, বরিশাল নগরীর কালু শাহ সড়ক এলাকার ৩ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ২ জন, ব্রাউন কম্পাউন্ড, রুপাতলি, নথুল্লাবাদ, আলেকান্দা, ফলপট্টি, মুন্সী গ্যারেজ প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, ব্যাংকে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ১ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD