শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে আগুন

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে আগুন

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) মঈনুল হায়দার ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সোয়া ১১টার এ ঘটনা ঘটে। ছাত্রাবাসের ওই অংশে কলেজে অধ্যায়নরত বিদেশি ছাত্র থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতে ঘটনা ঘটেনি।

আবাসিক ছাত্রদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারি পরিচালক মো. ফারুক হোসেন।

কলেজ সূত্র জানায়, সোয়া ১১টার দিকে ছাত্রাবাসের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের সামনে হঠাৎ করেই কালো ধোয়া বের হতে দেখে ওই কক্ষে অবস্থান কারা শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যেই কক্ষের একটি জানালায় আগুন লেগে যায়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহীনির সদ্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে কক্ষে অবস্থান করা শিক্ষার্থীরা ছোটাছুটি করে। কক্ষের সামনে থাকা গ্যাস সিলিন্ডারে বিদেশি শিক্ষার্থীরা রান্নাবান্না করতেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে কক্ষে সামে থাকা রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসিত ভূষন দাস বলেন, আগুনে ছাত্রাবাসের ওই কক্ষের একটি জানালার কিছু অংশ পুড়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনাটি কলেজ প্রশাসন তদন্ত করে দেখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD