শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে বরিশালে শোক

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে বরিশালে শোক

Sharing is caring!

না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালে।

এই বিশিষ্ট শিল্পপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য শান্তি চুক্তি ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, ভোলা ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মহসিন উল ইসলাম হাবুল, জেলা কমিটির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন তাপস ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ ও সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ এবং বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার সহ সংগঠনের নেতৃবৃন্দ এমন স্বপ্নদ্রষ্টা মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD