সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশাল কলেজ অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ দাবী ছাত্র ফ্রন্টের

বরিশাল কলেজ অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ দাবী ছাত্র ফ্রন্টের

Sharing is caring!

বরিশালের প্রাণপুরুষ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে বরিশাল কলেজের নামকরণের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার আহবায়ক সাগর দাস আকাশ ও সদস্য সচিব অন্বেষা দাস প্রমি এক যুক্ত বিবৃতিতে বলেন, বরিশালের প্রাণপুরুষ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে তার বাসভবনে নির্মিত বরিশাল কলেজের নামকরণ এর সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত বরিশালের প্রাণপুরুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই উপমহাদেশে বরিশালের অগ্রগামী ভূমিকার পেছনে নক্ষত্রের মত ভূমিকা রেখেছেন অশ্বিনী কুমার দত্ত। আকর্ষণীয় আইন পেশা ছেড়ে মানুষের জন্য জীবন বিলিয়ে গেছেন, প্রতিষ্ঠা করেছেন ব্রজমোহন কলেজ, ব্রজমোহন বিদ্যালয়। আজকের বরিশাল কলেজ ছিল অশ্বিনী কুমার দত্তের বাসভবন৷ এই বাসভবনের তমালতলায় মহাত্মা গান্ধী এসেছেন, অশ্বিনী কুমারের বাসভবনের এই তমালতলা ছিল বরিশাল তথা বাংলার রাজনৈতিক কেন্দ্র। পরবর্তীতে অশ্বিনী কুমার দত্তের বংশধররা দেশত্যাগ করলে এখানে নাইট কলেজ প্রতিষ্ঠা হয় যা পরে বরিশাল কলেজে রূপলাভ করে। অশ্বিনী কুমারের বাসভবনে প্রতিষ্ঠিত বরিশাল কলেজে অশ্বিনীর স্মৃতি রক্ষার্থে প্রায় কিছুই নেই।

নেতৃবৃন্দ বলেন, বরিশালের প্রাণপুরুষ অশ্বিনী কুমারের স্মৃতি রক্ষার্থে বরিশালের মানুষের দায়বোধের জায়গা থেকে বরিশালের প্রগতিশীল ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা দীর্ঘদিন ধরে বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমারের নামে করার দাবি জানিয়ে আসছেন। বরিশালের একশ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরোধিতায় বারবার এই দাবিটি চাপা পড়ে গিয়েছিল। আশ্চর্যের বিষয় হল বর্তমানে বরিশালের একটি কুচক্রী গোষ্ঠী হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থে নিজেদের কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিচয় দিয়ে অশ্বিনী কুমারের নামে এই কলেজের নামকরণের বিরোধিতা করেছেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতৃবৃন্দ এই হীন কাজের তীব্র প্রতিবাদ জানান।একইসাথে এই কলেজে অশ্বিনী কুমারের স্মৃতি রক্ষার্থে মিউজিয়াম ও ভাস্কর্য নির্মাণের দাবি করেন। নেতৃবৃন্দ অবিলম্বে বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কলেজ করার সুপারিশ বাস্তবায়নের জোর দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD