সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
‘অশ্বিনী কুমার দত্ত’ নামকরন করার জোর দাবী ট্রেড ইউনিয়নের

‘অশ্বিনী কুমার দত্ত’ নামকরন করার জোর দাবী ট্রেড ইউনিয়নের

Sharing is caring!

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী দত্তের নামে নামকরন করার দাবী জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এতদাঞ্চলে শিক্ষা বিস্তারে অশ্বিনী দত্তের ভূমিকা আকাশ চুম্বি। অবহেলিত এই জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি প্রাণপন চেষ্টা করেছেন।

শেষ পর্যন্ত তিনি তার বসতবাড়িটাকেও শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। অনেক আগেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজটি অশ্বিনী দত্তের নামে নামকরণ করা উচিত ছিল। কৃতজ্ঞতাবোধের অভাবেই হয়তো এতোদিনে আমরা তা করতে পারিনি।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন ক্ষমতায়। শিক্ষাকে যখন একটি সম্মানজনক অবস্থায় পৌছানোর জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তখন একটি গোষ্ঠী অশ্বিনী দত্তের নামে নামকরণ করা নিয়ে বিতর্কের চেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীটিকে অসাম্প্রদায়িক বলার কোন কারণ নেই। অশ্বিনী দত্তের বাড়ির অনেক জায়গাই বেহাত হয়ে আছে।

অবিলম্বে বেহাত হওয়া জমি উদ্ধার এবং বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী দত্তের নামে নামকরার করার জোর দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। এই আন্দোলনে বরিশালের সমস্ত সচেতন নাগরিকের ঐক্যবদ্ধতা কামনা করা হয়।

বিবৃতিদাতারা হলেন, সভাপতি এম এ জলিল, সহ-সভাপতি স্বপন দত্ত, সাধারণ সম্পাদক এ্যাড. এ কে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, তুষার সেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক অপূর্ব গৌতম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD