সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে করোনায় আক্রান্ত শিশুসহ চারজনের মৃত্যু

বরিশালে করোনায় আক্রান্ত শিশুসহ চারজনের মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে দুইদিনে ২৪ দিন বয়সী এক শিশুসহ করোনায় আক্রান্ত হয়ে ৪ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ষাটোর্ধ ৪ বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার সকাল থেকে রোববার সকাল সাড়ে ১০ টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানাগেছে, রোববার (১২ জুলাই) সকাল ১০ টা ১০ মিনিটে বরিশাল নগরের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম হোসেনের ২৪ দিন বয়সী শিশু সন্তান শিরিন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে সে ৬ জুলাই রাতে সাড়ে ১২ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির সময় তার বয়স ছিলো ১৭ দিন, আর ভর্তির আগে ১ জুলাই ওই শিশুর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান।

এছাড়া শনিবার (১১ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকার বাসিন্দা সিদ্দিক আলী (৮০) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে সে ৪ জুলাই বিকেল ৪ টা ২০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর ৯ জুলাই তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

একইদিন পটুয়াখালী জেলার খেপুপাড়া এলাকার বাসিন্দা সূর্য্য বানু (৮৬) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে ৭ জুলাই বিকেল রাত ১০ টা ৪০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির আগে ৫ জুলাই তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

অপরদিকে শনিবার (১১ জুলাই ) দিবাগত রাত ১১ টা ৫৫ মিনিটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা লুৎফর রহমান (৬৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে সে ২৮ জুন বিকেল ৫ টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর ২৯ জুন তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

এছাড়া উপর্সর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শেবাচিম হাসপাতাল সূত্রে জানাগেছে, রোববার (১২ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিটে বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা কদম আলী (৬৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে তিনি ভোররাত ৪ টার দিকে উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

এরআগে সকাল ৭ টায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সুফিয়া বেগম (৬০) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে তিনি শনিবার দিবাগত রাতে পৌনে ১ টার দিকে উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

এরআগে শনিবার দিবাগত রাত পৌনে ১ টায় শেবাচিম হাসপাতালের এক চিকিৎসকের স্বজন আঃ গনি হাওলাদার (৭০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে তিনি ৭ জুলাই সকাল ৯ টা ১০ মিনিটে উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তবে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

এছাড়া শনিবার বিকেলে বরিশালে উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামেন সন্তস কুমার রায় (৬৮) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরআগে তিনি ১১ জুলাই বিকেল ৩ টা ৫ মিনিটে উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

মৃতদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।

উল্লেখ্য, এ পর্যন্ত বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা, আইসোলেশন ও আইসিইউ ইউনিটে ১৩১ জন রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে ৫১ জন রোগী করোনায় আক্রান্ত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD