সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে-১৮৫৯

বরিশালে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে-১৮৫৯

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮৫৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ২৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ৫৫১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে কউ মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আকান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, বাকেরগঞ্জ উপজেলার ২ জন, মুলাদী ও বাবুগঞ্জ প্রত্যেক উপজেলার ১ জন করে ০২ জন, আগৈলঝাড়া উপজেলার ৬ জন, বাকেরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ১ জন স্বাস্থ্য পরিদর্শকসহ ৫ জন, বাবুগঞ্জ উপজেলার ৪ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন মেডিকেল অফিসার, মুলাদী উপজেলার ১ জন, গৌরনদী উপজেলার ১ জন, বরিশাল নগরীর বগুড়া রোড ও কাউনিয়া প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, রুপাতলি ও ব্যাপ্টিস্ট মিশন রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, গোরস্থান রোড, ভাটিখানা, বটতলা, সিএন্ডবি রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৪ জন, ব্যাংকসহ সরকারি দপ্তরে কর্মরত ৪ জন, জেলা পুলিশে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন, সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন চিকিৎসক, সদর উপজেলাধীন চরমোনাই ও চরবাড়িয়া এলাকার ১ জন করে ২ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD