সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত,মোট আক্রান্ত-১৮০৫

বরিশালে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত,মোট আক্রান্ত-১৮০৫

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮০৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশপাশি জেলায় করোনা আক্রান্ত ৩০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ৫২৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৮ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- হিজলা উপজেলার ১ জন নার্স ও ১ জন মেডিকেল স্টাফসহ ৩ জন, উজিরপুর উপজেলার ২ জন, বরিশাল নগরীর রুপাতলি ও নাজির মহল্লা এলাকার ৩ জন করে ৬ জন, নথুল্লাবাদ এলাকার ২ জন, জর্ডন রোড, চাঁদমারি, আলেকান্দা, মেডিকেল কোয়ার্টার ও মুন্সী গ্যারেজ প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ৪ জন, জেলা পুলিশে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৩ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও ১ জন নার্স, সদর উপজেলাধীন কর্ণকাঠি এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD