সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে প্রান্তিক চাষীদের মাঝে সবজি বীজ বিতরণ

বরিশালে প্রান্তিক চাষীদের মাঝে সবজি বীজ বিতরণ

Sharing is caring!

বরিশালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে মৌসুমে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এসময় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে সবজি বীজ বিতরণ এর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে লাল শাক, ডাটা শাক, গীমি কলমী, পুঁইশাক, বরবটি, সীম, চিচিগা, লাউ, করলা, ঢেড়শ ইত্যাদি সবজীর বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা সাইদুর রহমান রিন্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদসহ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়ন এর ৩২০ জন কৃষকের মাঝে বীজ, সার, বেড়া তৈরি, পরিচর্যা ও সাইনবোর্ড সরবরাহ বাবদ প্রত্যেক কৃষককে জৈব ও অজৈব সার বাবদ ৪৩৫ টাকা, বেড়া তৈরি বাবদ ১ হাজার টাকা এবং পরিচর্যা বাবদ ৫শ টাকা সর্বমোট ১৯৩৫ টাকা কৃষকের ব্যাংক হিসাব অথবা মোবাইল ব্যাংক হিসাবে প্রদান করা হবে।

৩২০ জন কৃষক মোট ৬ লক্ষ ১৯ হাজার ২শ টাকা পাবে। সাথে লাল শাক ২০ গ্রাম, ডাটা শাক ০৭ গ্রাম, গীমি কলমী ২৫ গ্রাম, পুঁইশাক ২৫ গ্রাম, বরবটি ২৫ গ্রাম, সীম ২৫ গ্রাম, চিচিগা ৩ গ্রাম, লাউ ২ গ্রাম, করলা ১.৫ গ্রাম, ঢেড়শ ২০ গ্রাম মোট ১ কেজি ৫৩ দশমিক ৫ গ্রাম সবজির বীজ পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD