শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

বরিশালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশালে ৯ ঘণ্টার ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ও একজনের নিজ বাড়িতে মারা যান।

সোমবার (৬ জুলাই) দিনগত রাত ১টা থেকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার মধ্যে এ তিন জনের মৃত্যু হয়।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরফাকাকাটা এলাকার ওয়াহউল্লাহ খান (৬২) শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৩ জুন দুপুর আড়াইটার দিকে উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তবে নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।

অন্যদিকে সোমবার দিনগত রাত ১টার দিকে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরদিরাস এলাকার আলতাফ হোসেন (৬০)। তিনি সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানতে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে জেলার গৌরনদী উপজেলার বেজহার গ্রামে আইয়ুব আলী সরদার (৫৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ওই পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, বেজহার গ্রামের বাসিন্দা আইয়ুব আলী সরদার গত পাঁচদিন থেকে জ্বর ও শ্বাসকস্টজনিত রোগে ভুগছিলেন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি এরই মাঝে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ পর্যন্ত বরিশাল জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল নগরের সর্বোচ্চ ১২ জন ও বাবুগঞ্জ উপজেলার ৫ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট ৪৯২ জন সুস্থ হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD