শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
কাউখালীতে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি আটক

কাউখালীতে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি আটক

Sharing is caring!

পিরোজপুরের কাউখালীতে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি মো. সফিক হোসেন জমাদ্দারকে (২২)  আটক করা হয়েছে

সোমবার (৬ জুলাই) রাত ৩টার দিকে ওই আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলার চিড়াপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর ওয়ার্ডের ইউপি মেম্বর কাজী মো. সালাউদ্দিন।

শফিক জমাদ্দার উপজেলার সুবিদপুর গ্রামের মো. নাছির উদ্দিন জমাদ্দারের ছেলে। তিনি একাধীক মাদক ও চুরি মামলার আসামি।

ওই ইউপি সদস্য জানান, অনেক খোঁজাখুজি করে স্থানীয় একটি জঙ্গল থেকে রাত ১২টার দিকে পলাতক আসামি সফিককে আটক করা হয়। পরে স্থানীয় গ্রাম পুলিশ এনায়েত হোসেনকে সঙ্গে নিয়ে ট্রলারে করে রাত ৩টার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, এর আগে গত সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার   চিরাপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে আটক হওয়া আসামি সফিক হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাজী জানান, সম্প্রতি উপজেলার সুবিদপুর (উত্তর নিলতি) গ্রামের মনির তালুকদারের ঘরে সিঁদ কেটে চুরি সংঘটিত হয়। এতে তার মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাদের মোবাইল চুরির অভিযোগে সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ওই যুবককে আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় আনতে হ্যান্ডকাপ পড়ান। পরে সে অবস্থায় পালিয়ে যায় সফিক।

এ ব্যাপারে জানতে থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, হ্যান্ডকাপসহ পলাতক ওই আসামিকে স্থানীয় ইউপি সদস্য কাজী সালাউদ্দিনের সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD