বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে গণমাধ্যম কর্মীদের ব্যাতিক্রমী ঈদ উদযাপন

বরিশালে গণমাধ্যম কর্মীদের ব্যাতিক্রমী ঈদ উদযাপন

Sharing is caring!

সামাজিক দূরত্ব বজায় রেখে ভাসমান এবং অসহায় নারী-পুরুষ ও শিশুদের নিয়ে ব্যাতিক্রমী এক ঈদ উদযাপন করলো বরিশালের গণমাধ্যম কর্মীরা।

সোমবার (২৫মে) সকালে বরিশাল নগরের নদী বন্দর এলাকায় এক শত ভাসমান ও অসহায় নারী-পুরুষ এবং শিশুদের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ঈদ উৎসব শুরু করেন গণমাধ্যম কর্মীরা।

সেসময় এসব অসহায় মানুষদের সেমাই ও মুড়ি খাওয়ানোর পাশাপাশি শিশু, যুবক ও তরুণীদের সালামিও প্রদান করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, বিডিবুলেটিন এর প্রকাশক ও সম্পাদক কাজী আফরোজা, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার সহ গণমাধ্যমকর্মীরা।

পরে দুপুরে আড়াইশতাধিক নারী-পুরুষ এবং শিশুদের মাঝে পোলাউ, কোরমা ও গোশত খাওয়ানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন, মঈনুল ইসলাম সবুজ, ফিরোজ মোস্তফাসহ গণমাধ্যমকর্মীরা।

মঈনুল ইসলাম সবুজ জানান, গত ২৬ মার্চ থেকে বরিশাল নদী বন্দরে বরিশালের গণমাধ্যমকর্মীদের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ভাসমান ও অসহায় নারী-পুরুষ এবং শিশুদের রান্না করা খাবার সংগ্রহ শুরু করা হয়।  আর ১ এপ্রিল থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দুপুরের খাবার সংগ্রহ করে। তবে ২৪ এপ্রিল কর্তৃপক্ষ দুপুরের খাবার বন্ধ করে দিলে ২৫ এপ্রিল তা জানতে পারে গণমাধ্যমকর্মীরা। এরপর ২৬ এপ্রিল থেকে দুপুরেও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ভাসমান ও অসহায় নারী-পুরুষ এবং শিশুদের মাঝে খাবার সংগ্রহ শুরু করা হয়।

৩ মে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পুনরায় দুপুরে খাবার সংগ্রহ শুরু করে। এরপর থেকে দুপুরে একদিন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ও একদিন গণমাধ্যমকর্মীরা অসহায় এসব মানুষদের খাবার দিচ্ছে। আর রাতে এককভাবে গণমাধ্যমকর্মীরা খাদ্য সহায়তা দিচ্ছে। যে কাজে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংগঠন সহায়তা করছেন।

ধারাবাহিকতায় ঈদের আগে নদী-বন্দর এলাকার ভাসমান নারী ও পুরুষদের ভাগ ভাগ করে লুঙ্গি ও শাড়ি দেয়া হয়। আর পথশিশুদের গেঞ্জি ও প্যান্ট দেয়া হয়। এছাড়া ঈদের দিন সকালে বিশেষ খাবার হিসেবে সেমাই ও মুড়ি এবং দুপুরে পোলাউ-গোশত, ডিমের কোরমা খাওয়ানো হয়। রাতেও রয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা।

তিনি আরো বলেন, এসব পথ শিশুদের ঈদ আনন্দ আরো বাড়িয়ে দেয়ার জন্য সেলামির ব্যবস্থাও করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD